দুই দলই প্রথম ম্যাচ ড্র করেছিল। নকআউট পর্বে যেতে গেলে দুই দলের কাছেই মহাগুরত্বপূর্ণ ছিল গ্রুপ ‘জি’র এই খেলা। এমন একটা হাইভোল্টেজ ম্যাচে এগিয়ে গিয়েও মিশরের কাছে ৩-১ গোলে হারতে হল নিউজিল্যান্ডকে। সালাহ জাদুতে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পেল মিশর।
এই বিষয়ে আরও খবর
বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই দলই আগ্রাসী ফুটবল খেলেছিল। ইরানের বিপক্ষে ২-২ ড্র করা নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেছিলেন এলিজাহ জাস্ট। মিশরের হয়ে বেলজিয়ামের বিরুদ্ধে মহাম্মদ সালাহর দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করেছিলেন ইমাম আশুর। এই ম্যাচেও আক্রমণাত্মক শুরু করে দুই দল। তবে ১৫ মিনিটেই ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর

