আগামিকাল অর্থাৎ সোমবার বিজেপি সরকারের প্রথম বাজেট। রবিবার দলের নেতাদের সঙ্গে বৈঠকে তা নিয়েই বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তিনি সাফ বলেছেন,  আগেভাগেই বিরোধিতা করা যাবে না। বাংলার জন্য কী আছে তা ভালো করে দেখে, বুঝে তারপরই মন্তব্য করা হবে।

এই বিষয়ে আরও খবর

নেতাদের মমতা বলেন, একটা সরকার সবে এসেছে, তাদের প্রথম বাজেট। ওদের সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে রাজ‌্য সরকার কী কী আনতে পারে দেখে নিতে হবে। নজর রাখতে হবে কী হয়। পরে আলোচনার সময় কিছু বলার থাকলে বলার সুযোগ পাওয়া যাবে। 

আগামিকাল অর্থাৎ ২২ জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে শুভেন্দু সরকার। রাজ্যে ক্ষমতার আসার পর পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে আশ্বস্ত করেছিলেন, এবারের বাজেটে বিশেষ চমক থাকবে। স্বাভাবিকভাবেই আমজনতা অপেক্ষায় যে কী উপহার দেয় নয়া সরকার। এই পরিস্থিতিতে এখনও যে কজন নেতা সঙ্গে রয়েছেন তাঁদের নিয়ে রবিবার কালীঘাটে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ওঠে বাজেট প্রসঙ্গ। সূত্রের খবর সেখানে নেত্রী সাফ জানিয়েছেন, বাজেটের অন্ধ বিরোধিতা করা যাবে না। একটা সরকার সবে এসেছে, তাদের প্রথম বাজেট। ওদের সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে রাজ‌্য সরকার কী কী আনতে পারে দেখে নিতে হবে। নজর রাখতে হবে কী হয়। পরে আলোচনার সময় কিছু বলার থাকলে বলার সুযোগ মিলবে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

মমতার এই সংযত থাকার বার্তার নেপথ্যেও রয়েছে কারণ। শোনা যাচ্ছে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নতুন সরকারের সব পদক্ষেপের সমালোচনা করলে মানুষ তা ভালোভাবে নেবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝে গিয়েছেন, কারণে-অকারণে শুধু বিরোধিতা করলেই মানুষের মন ফিরে পাওয়া সম্ভব নয়। বর্তমান যা পরিস্থিতি তাতে ‘খেলতে হবে’ অনেক বুঝে শুনে। প্রতিটা পদক্ষেপ করতে হবে মেপে। অন্যথায় তৃণমূলের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব।        

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *