বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় সদ্যো দলবদলু ফিরহাদ হাকিম। বৈশাখী বলেন, শোভনকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। তাঁর দাবি, তাঁকে সামনে রেখেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। বৈশাখী বলেন, ‘শোভন মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই ফিরহাদকে বসানো হয়। কিন্তু কলকাতার কোনও উন্নয়ন হয়নি। আমরা একটা টকেটিভ মেয়র পেলাম কিন্তু কাজের কাজ কিছুই হল না।’ বৈশাখী আরও বলেন,’মমতা আমার সঙ্গে অমানবিক আচরণ করেছেন। শোভনকে সরিয়ে ফিরহাদকে মেয়র করেছেন, যার যোগ্যতাই নেই। ফলে যা হওয়ার তাই হয়েছে। অনেক আগেই ডানা ছাঁটা দরকার ছিল ফিরহাদের। আর ওই দলের কাকে বের করবে, সবাই তো চোর…’
