লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে শেষের ঝলক দেখেছে দর্শকরা। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত সুইজারল্যান্ড কিংবা বসনিয়া কেউ গোল করতে পারেনি। এরপর পর এক গোল। যোগ করা সময়সহ মোট ২৩ মিনিটে ৫ গোল হয়ে ম্যাচে। ছিল লাল কার্ড ও পেনাল্টিও। নাটকীয় ম্যাচে ৪-১ গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ডের হয়ে জোড়া গোল করেন জোহান মানজাম্বি, একটি করে গোল করেন রুবেন ভার্গাস ও গ্রানিত জাকা। বসনিয়ার একমাত্র গোলটি আসে এরমিন মাহমিচের পা থেকে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৭৪ মিনিট পর্যন্ত সুইজারল্যান্ডের আক্রমণের বিপরীতে নিজেদের রক্ষণ অক্ষত রেখেছিল বসনিয়া। তবে একের পর এক সুযোগ তৈরি করছিল সুইসরা। ম্যাচের সাফল্যের দেখাও পায় তারা। রুবেন ভার্গাসের ক্রস ঠিকমতো বিপদমুক্ত করতে পারেনি বসনিয়া। বলটি পেয়ে যান মানজাম্বি, আর কাছ থেকে প্রথম স্পর্শেই দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান।

৮০ মিনিটে এম্বোলোর গতির সঙ্গে পেরে উঠতে না পেরে মুহারেমোভিচ ফাউল করে বসেন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। সুযোগ নিতে বেশি দেরি করেনি সুইজারল্যান্ড। ৮৪ মিনিটে বসনিয়া জালে দ্বিতীয় গোলটি দেন ভার্গাস।

৯০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ভার্গাসের পাস থেকে বল পেয়ে জালে বল পাঠান মানজাম্বি। এর যোগকরা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান কমায় বসনিয়া। এরমিন মাহমিচ দুর্দান্ত এক ভলিতে সুইজারল্যান্ড জালে বল পাঠান।

মিনিট তিনেক পর পেনাল্টি পায় সুইসরা। জিব্রিল শোকে ডি-বক্সে ফাউল করে বসেন আমার মাহমিচ। পেনাল্টি থেকে চতুর্থ গোলটি করেন গ্রানিত জাকা। পরে ৪-১ গোলে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *