চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

আজ (১৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র ও এসএমএস-এর মাধ্যমে।

প্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এর ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানতে পারবে।

এছাড়া, নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *