হরমুজ প্রণালি

Published

পড়ার সময়: ২ মিনিট

মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় আরও একবার পরীক্ষার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান নড়বড়ে যুদ্ধবিরতি।

মার্কিন সামরিক বাহিনীর মতে, হরমুজ প্রণালির দিকে ইরানের নিক্ষেপ করা চারটি “ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন” ভূপাতিত করেছে তারা। তাদের দাবি, ড্রোনগুলো আঞ্চলিক সমুদ্রপথের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনী “পরবর্তীতে হতে পারে এমন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে” ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

হামলার জবাবে ইরান কুয়েতে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।

সেন্টকমের এক প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, উপসাগরীয় এই দুই দেশে নিক্ষেপ করা ইরানের সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা গেছে এবং একটি তার টার্গেটে পৌঁছাতে পারেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *