মৌসুমি বায়ু প্রবেশ করতে কিছুদিন দেরি থাকলেও কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছেই - ফাইল ছবি

ছবির উৎস, Sudipta Das/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, মৌসুমি বায়ু প্রবেশ করতে কিছুদিন দেরি থাকলেও কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছেই – ফাইল ছবি

Published

পড়ার সময়: ৫ মিনিট

প্রতীক্ষার অবসান ঘটিয়ে চৌঠা জুন ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ বা মৌসম ভবন জানিয়েছে যে চৌঠা জুন কেরালা রাজ্যে মৌসুমি বায়ু প্রবেশ করেছে ও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভারতের বাকি ভূখণ্ডে দ্রুত অগ্রসর হতে পারে মৌসুমি বায়ু।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত চৌঠা জুন ভারতের লাক্ষাদ্বীপ, কেরালা ও মাহে-তে বর্ষা প্রবেশ করেছে। ইতিমধ্যেই তা তামিলনাড়ু ও কর্ণাটকের কিছু অংশে পৌঁছে গিয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরের তির ধরেও বর্ষা কিছুটা অগ্রসর হয়েছে।

ভারতে প্রথম বর্ষার আগমন হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মূল ভূখণ্ডের নিরিখে কেরালাকেই ভারতে মৌসুমি বায়ুর প্রবেশদ্বার বলা হয়। এই বছর প্রত্যাশিত তারিখের বেশ কিছুদিন আগেই আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে গিয়েছিল বর্ষা।

কিন্তু আন্দামানে বর্ষা আসার পরেই হঠাৎই মৌসুমি বায়ুর অগ্রগতি ধীর হয়ে পড়ে। ফলত, প্রথমে আবহাওয়া দফতরের অনুমান ছিল যে প্রত্যাশিত সময়ের আগেই কেরলায় প্রবেশ করবে বর্ষা। কিন্তু সেই পূর্বাভাস মেলেনি। চলতি কথায় যাকে বলা হয়, ‘ডেট ফেল’ করেছে বর্ষা।

কেরলায় বর্ষা প্রবেশের স্বাভাবিক তারিখ হলও পয়লা জুন। কিন্তু এই বছর বর্ষা তার তিন দিন পরে শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কিছুদিন দ্রুত ভারতের মূল ভূখণ্ডে অগ্রসর হবে বর্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *