‘ক্যারিমেন’-এর কর্মী আনন্দ কুমারের সঙ্গে এক দম্পতি

ছবির উৎস, Geeta Pandey/BBC

ছবির ক্যাপশান, বাজারের ভারী ব্যাগ বয়ে দেওয়ার জন্য সহায়ক ভাড়া পাওয়া যাচ্ছে দিল্লিতে

একটা দৃশ্য ভাবুন- কেনাকাটা করতে গিয়ে আপনি এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছেন আর আপনার ব্যাগগুলো বয়ে নিয়ে যাচ্ছে অন্য কেউ। কিংবা আপনি কেনাকাটায় মশগুল আর আপনার ছোট বাচ্চার প্যারামবুলেটর ঠেলে দিচ্ছে একজন।

না কল্পনা নয়। ভারতের রাজধানী দিল্লির এক ব্যস্ত বাজারে ক্রেতাদের জন্য এই ব্যবস্থাই করেছে এক নতুন স্টার্ট-আপ।

গত এপ্রিলে দিল্লির লাজপত নগর মার্কেটে চালু হয়েছে ‘ক্যারিমেন’ নামক এই পরিষেবা।

দিল্লির ওই বাজারে কেনাকাটা করতে গেলে চার ঘণ্টা পর্যন্ত পুরুষ ও নারী অ্যাসিস্টেন্ট বা সহায়ককে পাশে পেতে পারেন আপনি।

অর্থের বিনিময়ে আপনার হয়ে ব্যাগ বয়ে দেবেন এই ব্যক্তি। আধ ঘণ্টার জন্য এর খরচ পড়বে ভারতীয় মুদ্রায় ৭৯টাকা এবং এক ঘণ্টার জন্য খরচ ১৪৯ টাকা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *