ফেসবুক লাইভে এসে এই প্রসঙ্গে কড়া মন্তব্য করেন মমতা ব্যানার্জী

ছবির উৎস, Mamata Banerjee/Facebook-Screengrab

ছবির ক্যাপশান, ফেসবুক লাইভে এসে এই প্রসঙ্গে কড়া মন্তব্য করেন মমতা ব্যানার্জী

Published

পড়ার সময়: ৬ মিনিট

বিধানসভা নির্বাচনে ভরাডুবির এক মাসেরও কম সময়ের মধ্যেই প্রায় দেড় দশক পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস দলে ভাঙ্গনের চিহ্ন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

ভোটের পরে বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবনা পত্রে বিধায়কদের স্বাক্ষরে অসংগতির অভিযোগ তুলে দুই নবনির্বাচিত বিধায়ক ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করার পরে দলটির একটি অংশ ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন বলে জানা যাচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন তৃণমূল কংগ্রেসের একাংশ যে ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন, তার একটা নমুনা হলো গত রোববার মমতা ব্যানার্জী নবনির্বাচিত ৮০ জন বিধায়ককে এক বৈঠকে ডেকেছিলেন, কিন্তু সেখানে হাজির হয়েছিলেন মাত্র কুড়ি জন।

এই আবহে দলের অন্দরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে তৃণমূল “কার্যত উঠে যাওয়া একটা পার্টি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *