পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত চৌকিতে বহু মানুষ রোজ জড়ো হচ্ছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য

ছবির উৎস, Uttarayan Chakrabarti/BBC

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত চৌকিতে বহু মানুষ রোজ জড়ো হচ্ছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য

যারা ভারতে অবৈধপথে এসেছিলেন, তারা যদি ‘স্বেচ্ছায়’ ফিরে যেতে চান তাহলে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে, ওই ঘোষণার আগেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য অনেক মানুষ প্রতিদিন হাজির হচ্ছেন সাতক্ষীরা আর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সীমান্ত অঞ্চলে।

সেই সীমান্তেই দেখা হয়েছিল বাচ্চু মুন্সির সঙ্গে।

“যখন আমার বছর দশেক বয়স, বাবা মায়ের হাত ধরে ভারতে চলে আসি। প্রায় ৩৮ বছর হয়ে গেল, এখানেই বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়েছে। তাদের বিয়েও দিয়েছি এখানে,” বলছিলেন তিনি।

কলকাতার দমদম বিমানবন্দর লাগোয়া এলাকায় থাকতেন বলে জানান বাচ্চু মুন্সি। তিনি সপরিবারে হাজির হয়েছিলেন বাংলাদেশের সাতক্ষীরা জেলা লাগোয়া উত্তর ২৪ পরগনার একটি সীমান্ত চৌকি – হাকিমপুরে।

আদতে তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে দাবি করছিলেন মি. মুন্সি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *