বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে মহিষটি

ছবির উৎস, Anadolu via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে মহিষটি

“ভালোই লাগলো, চিড়িয়াখানায় এসে ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম, চুল এবং গায়ের রঙের সাথে মিল আছে। উৎসুক জনতা যেভাবে মহিষটাকে দেখছে সেটা দেখে আরো বেশি মজা পাইছি।”

বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসা দর্শনার্থী আসাদুজ্জামান কানন।

সামাজিক মাধ্যমে আলোচনা কিংবা দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সংবাদের সুবাদে মানুষের আগ্রহের কারণে মহিষটি এখন বলতে গেলে রীতিমতো ‘সেলিব্রিটি’। ঈদের ছুটিতে ঢাকার চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে এই অ্যালবিনো মহিষটি।

এ বছর ঈদুল আজহায় কোরবানির পশুর বাজারে ব্যাপকভাবে আলোচিত মহিষটিকে ঈদের আগের দিনই নেওয়া হয় সরকারি হেফাজতে। মহিষটিকে কোরবানি না করে সংরক্ষণ করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরবর্তীতে চিড়িয়াখানায় নেওয়া হয় এটিকে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এক বিবৃতিতে বলেন, অ্যালবিনো মহিষটি বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে ব্যতিক্রমধর্মী ঘটনা হওয়ায় সংরক্ষণের জন্য জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *