রাজ্যে পালাবদলের পরেই কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো আগামী জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড হাতে পেতে চলেছেন উপভোক্তারা। এরপরেই মিলবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। আগামী মাসের ৮ তারিখ স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে এই প্রকল্পের বিষয়ে একটি মউ স্বাক্ষর হতে চলেছে রাজ্য সরকারের। বুধবার নবান্নে এমনটাই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

যদিও আয়ুষ্মান ভারত প্রকল্পে ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু বুধবার বলেন, “আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারব। আগামী ৮ তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক মউ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ভার্চুয়ালি মিটিং করেছি। ৯৭৬ কোটি টাকা এ বছরে আমরা স্যাংশন পেয়ে গিয়েছি।”

আরও পড়ুন:

শুভেন্দু বুধবার বলেন, “আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারব। আগামী ৮ তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক মউ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ভার্চুয়ালি মিটিং করেছি। ৯৭৬ কোটি টাকা এ বছরে আমরা স্যাংশন পেয়ে গিয়েছি।”

তবে যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততদিন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে এদিনও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, স্বাস্থ্যসাথীর সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। আয়ুষ্মান ভারতে যেমন যেমন এনরোলমেন্ট করে ফ্যামিলি কার্ড বা ইন্ডিভিজুয়াল কার্ড পাবেন, তাঁরা স্বাস্থ্যসাথী থেকে বেরিয়ে যাবেন।” সবার মনে প্রশ্ন ছিল, যত মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পায়, তারা প্রত্যেকে আয়ুষ্মান ভারত পাবে তো? কারণ, আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে অনেক শর্ত আছে। এই বিষয়ে এর আগেও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, স্বাস্থ্যসাথীর প্রত্যেক উপভোক্তাই পাবেন আয়ুষ্মান ভারত। তেমনই পরিকল্পনা করে এগোচ্ছে সরকার। ফলে প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে বলেই মত প্রশাসনিক কর্তাদের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *