নয়াদিল্লির উইন্ডসর রাউন্ডঅ্যাবাউটে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ

ছবির ক্যাপশান, নয়াদিল্লির উইন্ডসর রাউন্ডঅ্যাবাউটে রোববার বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ

Published

পড়ার সময়: ৬ মিনিট

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তিন দিন ধরে বিক্ষোভ চলছে দিল্লি ও মুম্বাইতে। সোমবার পাঁচই অক্টোবর দুপুর পর্যন্ত বিক্ষোভের তেজ একটু স্তিমিত থাকলেও ১০ই অক্টোবর মানে শনিবার ফের বিক্ষোভ ও মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি ও বামপন্থী ছাত্র সংড়ঠনগুলোর একাংশ।

শুক্রবার দোসরা অক্টোবর, অর্থাৎ ‘গান্ধী জয়ন্তী’র দিন শুরু হয়। পরের দুই দিনেও অব্যাহত ছিল এ কর্মসূচি, সাথে পুলিশের আচরণও ছিল মারমুখী।

অনেক প্রতিবাদীকারী এ বিক্ষোভকে যন্তর মন্তর ২.০ বলে অভিহিত করছেন।

যদিও দিল্লিতে এ বার পুলিশকে আগের চাইতে বেশি তৎপর দেখা গেছে। বিক্ষোভকারীদের কাউকেই যন্তর-মন্তরে পৌঁছতেই দেওয়া হয়নি।

রোববার দিল্লিতে সাধারণ মানুষ, সমাজকর্মী ও ছাত্র সংগঠনগুলি ইন্ডিয়া গেট থেকে যন্তর-মন্তর পর্যন্ত ‘সিটিজেন্স মার্চ’ বের করে। এ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ যোগ দিয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *