মন্ত্রিত্বের শপথ গ্রহণের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মতুয়া নেতা অশোক কীর্তনিয়া

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, মতুয়া নেতা অশোক কীর্তনিয়া মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাকে আলিঙ্গন

    • Author, ময়ূরী সোম ও প্রত্যুষ রায়
    • Role, বিবিসি নিউজ বাংলা, কলকাতা ও দিল্লি
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশ থেকে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের যেসব মানুষ ভারতে চলে এসেছিলেন, তাদের যে কথিত ‘অনুপ্রবেশকারী’ নয়, বরং ‘শরণার্থী’ বলা হবে, বিজেপি দীর্ঘদিন ধরেই সেই আশ্বাস দিয়ে এসেছে। এখন বিজেপিই পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে, তবুও মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে তারা ভারতের নাগরিকত্ব পাবেন কি না।

তাদের নতুন এই অনিশ্চয়তার সূত্রপাত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর একটি ঘোষণার পরে।

মতুয়া সম্প্রদায়ের একাংশের সেইসব প্রশ্ন নিয়েই সোমবার এক বৈঠকে বসেছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অশোক কীর্তনিয়া, যিনি নিজেও মতুয়া সম্প্রদায়ের মানুষ।

দীর্ঘদিন ধরেই বিজেপি নেতারা বারেবারে এই আশ্বাস দিয়ে এসেছেন যে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-তে আবেদন করলে বাংলাদেশ থেকে আসা হিন্দু ‘শরণার্থী’রা নাগরিকত্ব পেয়ে যাবেন।

সরকার গঠনের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে বাংলাদেশ থেকে আসা, তার ভাষায় ‘অনুপ্রবেশকারীদের’, তার রাজ্যের পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেবে যাতে সেই কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *