২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা নিয়ে লিওনেল মেসি

ছবির উৎস, Tnani Badreddine/Defodi Images via Getty Images

ছবির ক্যাপশান, ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা নিয়ে লিওনেল মেসি

    • Author, সৈয়দ ফায়েজ আহমেদ
    • Role, অতিথি লেখক
  • Published

  • পড়ার সময়: ৮ মিনিট

বিশ্বকাপ আসলে যেসব দেশ নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা বা মাতামাতি হয়, তার একটি আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জন্য এই ভালোবাসার শুরুটা হয়েছিল অবশ্য ১৯৮৬ সালে, ডিয়েগো ম্যারাডোনার জন্য।

এর বাঁধভাঙ্গা রুপ দেখা যায় চার বছর পর ইতালি বিশ্বকাপে। সেবার বেশ দুর্বল একটা দল নিয়েই ফাইনাল পর্যন্ত উঠে যায় ম্যারাডোনার আলবিসেলেস্তরা। কিন্তু, সেইদিন মেক্সিকোর রেফারি এদগার্দো কোডেসাল খেলার ৮৫ মিনিটে একটি বিতর্কিত পেনাল্টি দিলে তা থেকে খেলার একমাত্র গোলটি দেন পশ্চিম জার্মানীর আন্দ্রেস ব্রেহমে। ম্যারাডোনার টানা দুইবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।

ঠিক ৩৬ বছর পর ম্যারাডোনার উত্তরসূরি মেসির সামনে সুযোগ এসেছে ম্যারাডোনা যা পারেননি তা করার। টানা দুইটা বিশ্বকাপ জেতার সুযোগ।

বিশ্বকাপ চলাকালে ৩৯ বছর পূর্ণ করা মেসির জন্য এই বিশ্বকাপটি প্রায় নিশ্চিতভাবেই শেষ আসর বলে ধারণা করা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *