পত্রিকা

Published

পড়ার সময়: ৭ মিনিট

ঢাকা-দিল্লি সম্পর্ক সাম্প্রতিক সময়ে বৈরীতা ও টানাপড়েন পেরিয়ে আবারও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে বলে বিশ্লেষকদের পর্যবেক্ষণ। এক-এগারো পরবর্তী সময় এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও পরে রাজনৈতিক বাস্তবতা ও অভ্যন্তরীণ টানাপড়েনে দূরত্ব তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসে সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়ে। পরে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় উভয় দেশই সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগ নিচ্ছে। বিএনপি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর চেষ্টা চলছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তা এবং আঞ্চলিক নিরাপত্তা বিবেচনায় ভারতও সতর্ক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ককে অনেকেই ‘অ্যাকশন ও রিঅ্যাকশন’-এর ধারায় পরিচালিত বলে মনে করছেন, যেখানে এক পক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়ায় অন্য পক্ষ অবস্থান নিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পারস্পরিক আস্থার সংকটই মূল সমস্যা। রাজনৈতিক বক্তব্য, একে অপরকে দোষারোপ এবং কিছু রাজনৈতিক ইস্যু সম্পর্ককে আরও জটিল করেছে। ফলে সম্পর্ক কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি স্বাভাবিকতা ফিরতে সময় লাগবে বলে তারা মনে করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *