পত্রিকা

Published

পড়ার সময়: ৭ মিনিট

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। সিআইডি’র পক্ষ থেকে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়।

ডিএনএ টেস্টের তথ্য অনুযায়ী, হত্যার আগে রামিসাকে ধর্ষণের আলামত মিলেছে। একইসঙ্গে মামলাটির চূড়ান্ত তদন্তকাজও সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লোমহর্ষক এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই মো. অহিদুজ্জামান মানবজমিনকে বলেন, ঘটনার পর থেকেই আমাদের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ শুরু করে। এই কয়েকদিন দিনে-রাতে কাজ করেছি আমরা। প্রথমে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হয়। এরপর সিআইডি’র সহায়তায় ডিএনএ টেস্ট সম্পন্ন করা হয়।

মানবজমিন
বণিক বার্তা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *