হোয়াইট হাউজের কাছে সশস্ত্র পুলিশ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হোয়াইট হাউজের কাছে সশস্ত্র পুলিশ

Published

পড়ার সময়: ৪ মিনিট

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে, হোয়াইট হাউসের বাইরে গুলি চালানোর পর পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয়ে এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছে।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ‘নিরাপত্তার আওতায় থাকা কোনো ব্যক্তি কিংবা কার্যক্রম এ ঘটনায় প্রভাবিত হয়নি’।

সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর, ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক ব্যক্তি তার ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালানো শুরু করে।

“সিক্রেট সার্ভিস পুলিশ পাল্টা গুলি চালায়, এতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন,” বিবৃতিতে বলা হয়।

এতে জানানো হয় যে, কোনো কর্মকর্তা আহত হননি। ঘটনার সময় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অবস্থান করছিলেন, তবে কোনো নিরাপত্তা-সংশ্লিষ্ট ব্যক্তি বা কার্যক্রম এতে প্রভাবিত হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *