যুক্তরাষ্ট্রের একটি পতাকা ও একটি ফাইল ধরে রেখেছেন একজন

ছবির উৎস, Getty Images

যুক্তরাষ্ট্র নতুন একটি নীতি ঘোষণা করেছে, যার ফলে গ্রিন কার্ড পেতে ইচ্ছুক অধিকাংশ অভিবাসীকে দেশ ছেড়ে বিদেশে অবস্থিত কোনো দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে আবেদন করতে হবে।

যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসিআইএস) শুক্রবার জানিয়েছে, যারা নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য আবেদন করতে চান, তাদের “ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া” দেশটির বাইরে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।

এই পদক্ষেপটিকে অবৈধ অভিবাসন কমানোতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ বলা হচ্ছে। এতদিন নানা রকম ভিসাধারী ও দর্শনার্থীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন, সেই সুযোগটির দুর্বলতা বন্ধ করার কধা বলা হচ্ছে।

এই নীতির সমালোচকেরা বলছেন, দীর্ঘদিনের এই পদ্ধতি পরিবারের সদস্যদের দীর্ঘ আবেদন প্রক্রিয়ার সময় একসঙ্গে থাকতে সাহায্য করত।

নতুন পদ্ধতি এমনও করতে পারে যে, যারা গ্রিন কার্ড পাওয়ার আশায় দেশ ছাড়বেন, যা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেয়, তাদের মধ্যে কারও কারও ফিরে আসা কঠিন বা অসম্ভব হয়ে পড়তে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *