প্রেম-বিবাহের সম্পর্ক বিশ্বস্ততা ছাড়া কখনওই টেকানো যায় না। ভালোবাসা অথবা সম্মান ছাড়াও সম্পর্ক টেঁকাতে যা প্রয়োজন পড়ে, তা হল একে অন্যের প্রতি বিশ্বাস। কিন্তু সম্পর্ক বিশারদরা বলেন যে প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু বিষয় থাকে, যা অন্য কারও সঙ্গে ভাগ করে না নেওয়াই ভালো। বিশেষত জীবনসঙ্গীকে তেমন তথ্য (Healthy Relationship Boundaries) বলার আগে অবশ্যই ভেবে নেওয়া উচিত, সত্যি এ কথা বলার দরকার আছে কি?

4 things you should never share with your partner
সঙ্গীর বিশ্বাস জিততে, পাসওয়ার্ড বা ব্যক্তিগত অ্যাকাউন্ট সংক্রান্ত অন্য কোনও তথ্য না জানানোই ভালো।

আরও পড়ুন:

  • ব্যক্তিগত ডায়রিতে লেখা নোট

ডায়রিতে রোজনামচা লেখার অভ্যাস থাকে আমাদের অনেকেরই। সেখানে রোজের ঘটনা ছাড়াও, অন্য মানুষদের সম্পর্কে আমাদের ধারণা অথবা কোনও ঘটনার প্রতিপ্রেক্ষিতে আমাদের মনে হওয়া দোলাচল লিখে রাখা থাকে। সেসব নোট পড়লে, সঙ্গী আমাকে কেমনভাবে দেখে, সে ধারণায় আঘাত পড়তে পারে।

  • প্রাক্তনের অপ্রয়োজনীয় খুঁটিনাটি

বর্তমানে যার সঙ্গে রয়েছেন, তাকে অবশ্যই প্রাক্তনের কথা জানিয়ে রাখতে পারেন। তবে তার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি না বলাই ভালো। এতে সঙ্গীর মনে হতে পারে, আজও প্রাক্তনের প্রতিই দুর্বলতা রয়ে গিয়েছে আপনার। ফলে বিবাদ ও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

  • নিজস্ব হবি

এ কথা যে সঙ্গীর থেকে লুকাতেই হবে, তেমন নয়। তবে প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত পরিসর থাকা অত্যন্ত প্রয়োজন, যেখানে সে কেবল নিজেকে সময় দেবে। হবি অর্থাৎ পছন্দের কাজের কথা অন্যের কাছে তুচ্ছ মনে হতেই পারে। তাই একান্ত দরকার না পড়লে, তা ভাগ করে না নেওয়াই ভালো।

  • পাসওয়ার্ড ও ব্যক্তিগত অ্যাকাউন্টের অ্যাক্সেস

সঙ্গীর বিশ্বস্ততা জিততে যে ভুল অনেকেই করে থাকেন, তা হল সোশাল মিডিয়া অথবা ব্যক্তিগত কোনও অ্যাকাউন্টের পাসওয়ার্ড তাকে জানিয়ে দেওয়া। আগামীতে কোনও ঝগড়া-ঝামেলা হলে সঙ্গী কিন্তু চাইলেই এ ক্ষমতার অপপ্রয়োগ করতে পারেন।

যদিও ব্যক্তিগত পরিসর রক্ষা করা ও তথ্য গোপন করার মধ্যে তফাৎ রয়েছে। যে দু’জন মানুষ একসঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, পরস্পরের কাছে স্বচ্ছ থাকাই উচিত তাদের।

4 things you should never share with your partner
আবেগের বশে করা যে কাজ সম্পর্কটিকে ভাঙনের দিকে নিয়ে যেতে পারে, তা কখনওই লুকাবেন না।

কেমন কথা কখনও লুকাবেন না?

  • আর্থিক অস্বচ্ছলতার কথা
  • আবেগের বশে করা এমন কোনও কাজ যা সম্পর্কটিকে ভাঙনের দিকে নিয়ে যেতে পারে
  • গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত যা সঙ্গীর জীবনও প্রভাবিত করতে পারে
  • চাকরি ছাড়ার সিদ্ধান্ত

আসলে দু’জন মানুষের সম্পর্ক হলেও তাতে কিছু সীমারেখা থাকার দরকার রয়েছে বলে মনে করেন সম্পর্ক বিশারদরা। এতে মানসিক স্বাস্থ্য ভালো থাকে দু’পক্ষেরই। অযথা ঝঞ্ঝাট এড়ানো যায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *