লিওনেল মেসিকে আলিঙ্গন করেন   লামিন ইয়ামাল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর লিওনেল মেসিকে আলিঙ্গন করেন লামিন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের শেষে অশ্রুসিক্ত লিওনেল মেসিকে যখন স্পেনের প্রতিভাবান কিশোর লামিন ইয়ামাল জড়িয়ে ধরেন, তখন বিষয়টি দেখতে এবং অনুভব করতে প্রতীকী মনে হচ্ছিল। যেনবা মশাল এক হাত থেকে অন্য হাতে তুলে দেওয়া হলো।

৩৯ বছর বয়সী মেসি গভীর দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনা সমর্থকদের দিকে, যারা হয়তো শেষবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাকে দেখে তার নাম ধরে গান গাইছিল সেসময়।

এবং, পুরো বিশ্বের চোখের সামনে, লামিন ইয়ামালই আর্জেন্টিনার মহান কিংবদন্তিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন, যার পর তারা একে অপরকে জড়িয়ে ধরেন।

বার্সেলোনার বর্তমান ১০ নম্বর জার্সিধারী জড়িয়ে ধরছেন তাদের ইতিহাসের সবচেয়ে কিংবদন্তি ১০ নম্বরকে।

এটি ছিল সেই অসাধারণ ছবির সম্পূর্ণ ভিন্ন এক রূপ, যেখানে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে একটি দাতব্য ক্যালেন্ডার র‍্যাফেলের অংশ হিসেবে ২০ বছর বয়সী মেসিকে ছয় মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করাতে দেখা গিয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *