মেসি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে দীর্ঘ সময় মাঠে বসে থাকা মেসিকে কাঁদতে দেখা যায়

বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের কিশোর তারকা লামিন ইয়ামালের উচ্ছ্বাসের সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল মেসির মুখে।

তাকে সম্পূর্ণ বিধ্বস্ত দেখাচ্ছিলো।

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনা সমর্থকেরা যখন তার নাম ধরে গান গাইছিল, মেসি তখন গভীর দৃষ্টিতে তাদের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন।

হয়তো তখন তার মনে হচ্ছিল, বিশ্বকাপে এমন ভালোবাসা পাওয়ার এটাই শেষ মুহূর্ত।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, যিনি মেসির মতোই টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের চেষ্টা করছিলেন, টুর্নামেন্টে কিংবদন্তি ফরোয়ার্ড মেসির এটাই শেষ ম্যাচ কী না, সে প্রশ্নে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *