হাম আক্রান্ত শিশুদের মধ্যে যাদের অবস্থা সংকটাপন্ন তাদের জন্য পর্যাপ্ত আইসিইউ নেই বাংলাদেশে
ছবির ক্যাপশান, হাম আক্রান্ত শিশুদের মধ্যে যাদের অবস্থা সংকটাপন্ন তাদের জন্য পর্যাপ্ত আইসিইউ নেই বাংলাদেশে

ছোট্ট একটা বিছানা। তাতে সাজিয়ে রাখা আছে ছোট্ট কোল বালিশ, কাঁথা। পাশে ঘিয়ে রঙয়ের ছোট এক ফ্রক হাতে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন শিরীন আক্তার। বিছানাটি তার নয় মাস বয়সী একমাত্র কন্যার। শিশুটি হামের লক্ষণ নিয়ে মারা গেছে কয়েকদিন আগে।

গত সোমবার রাজশাহী শহরে শিরীন আক্তার বাসায় গিয়ে দেখা যায় এই চিত্র।

“মেয়ের কথা ভুলতে পারি না। মনে হয় ও ফিরে আসবে। তাই সাজিয়ে রাখা আছে সব। আমার তো বিশ্বাস হয় না আমার পাখিটা মারা গেছে। সবসময় ওর চেহারাটা চোখে ভাসে,” বলেন শিরীন আক্তার।

শিরীন আক্তারের শিশুকন্যা সপ্তাহ দুয়েক আগে জ্বরে আক্রান্ত হন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর একটু সুস্থ হলে তাকে বাসায় আনা হয়।

এরপর হঠাৎ আবার অসুস্থতা শুরু হলে তাকে গত ১৯শে এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। শরীরের কয়েক জায়গায় হামের মতো র‍্যাশ ওঠে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিতে বলেন চিকিৎসকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *