মধ্য মশালডাঙ্গার নাম ফলক বাঁয়ে, তৃণমূল কংগ্রেস আর বিজেপির পতাকা লাগানো গাছে - প্রতীকী ছবি
ছবির ক্যাপশান, সাবেক বাংলাদেশি ছিটমহলের মানুষ এখন দলীয় রাজনীতিতে বিভক্ত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, অপেক্ষা এখন ভোটের ফলাফলের।

এই প্রতিবেদনও বিধানসভার ভোট নিয়েই, তবে এই কাহিনির শুরু প্রায় দুই দশক আগে।

ভোটের খবরাখবর নিতে সেবার গিয়েছিলাম এক বাংলাদেশি ভূখণ্ডে।

উত্তরাঞ্চলীয় কোচবিহার জেলার একটা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেবার, সঙ্গী ছিলেন কোচবিহারের এক সিনিয়র সাংবাদিক।

চাষের খেতের মাঝ বরাবর আলপথ দিয়ে যেতে যেতে তিনি হঠাৎই বললেন, “এই ছিলে ভারতে, আর এই তোমার পা পড়ল বাংলাদেশি ভূখণ্ডে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *