একটি কোলাজে দেখা যাচ্ছে কয়েকজন কিশোর একটি সৈকতে দাঁড়িয়ে ও বসে মানবদেহের হাড় একটি হ্রদে নিক্ষেপ করছে। সেখানে একটি আঁকা “সাঁতার নিষিদ্ধ” চিহ্ন রয়েছে, আর একটি কাটআউটে বালুর নিচে আরও হাড় দেখা যাচ্ছে।

ছবির উৎস, BNK/VK MO “Knyazhpogostsky”/BBC

কারও কাছে ইয়েমভার সাঁতারের হ্রদটি একটি “চমৎকার জায়গা”, রাজহাঁসে ভরা এক মনোরম জলাধার, গরমের দিনে ঠান্ডা পানিতে ডুব দেওয়ার জন্য আদর্শ।

আবার অন্যরা একে বলে কবরস্থান।

রাশিয়ার উত্তরাঞ্চলের কোমি প্রজাতন্ত্রে অবস্থিত এই কৃত্রিম সৈকতের একটি ছবির নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক মন্তব্যে বলা হয়েছে, “পুরো শহর জানে, সেখানে শুধু হাড়ের ওপর হাড় রয়েছে।”

দশকের পর দশক ধরে স্থানীয়রা এই হ্রদে সাঁতার কাটছেন। কিন্তু এটি তৈরি করা হয়েছিল এমন একটি স্থান খনন করে, যা একসময় সোভিয়েত গুলাগ ব্যবস্থার যারা শিকার হয়েছেন, তাদের গণকবর ছিল। গুলাগ ছিল জোরপূর্বক শ্রমশিবিরের একটি কুখ্যাত নেটওয়ার্ক।

স্থানীয় বাসিন্দারা নিয়মিত তীরে মানবদেহের হাড় খুঁজে পান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *