হাম নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই উদ্বেগ বেড়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাম নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই উদ্বেগ বেড়েছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামজনিত জটিলতার কারণে চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই রোগের প্রাদুর্ভাবে ইতোমধ্যেই শত শত মানুষ আক্রান্ত হয়েছেন।

পেনসিলভেনিয়ার মিফ্লিন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ১৮ বছর বয়সী এক তরুণ হামের বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা- অ্যাকিউট এনসেফালোমাইলাইটিস -এর কারণে মারা গেছেন।

চলতি বছর ‘কিস্টোন স্টেট’-এ ছয়শো জনেরও বেশি হাম রোগী শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা।

টিকার সহায়তায় যুক্তরাষ্ট্র ২০০০ সালে হাম নির্মূল করতে সক্ষম হয়েছিল। তবে চলতি বছর দেশটি ১৯৯০-এর দশকের পর থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড দেখলো।

গত বছর টেক্সাসে হামের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছিল (যাদের মধ্যে দুই শিশু ছিল), যা প্রধানত মেনোনাইট সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *