গত পাঁচই অগাস্ট লাখো মানুষ রাস্তায় নেমে আসে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত পাঁচই অগাস্ট লাখো মানুষ রাস্তায় নেমে আসলে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা

এখন থেকে ঠিক এক বছর আগে, অর্থাৎ গত বছরের পাঁচই জুন হাইকোর্ট যখন সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে রায় ঘোষণা করেছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কেউ তখন ধারণাও করতে পারেনি যে পরবর্তী দুই মাসের মধ্যে তাদের টানা দেড় দশকের শাসনের পতন ঘটে যাবে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিজেই বিবিসি’র কাছে সে কথা স্বীকার করেছিলেন।

“আমাদের কেউ ভাবেনি এই সহিংস আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের দিকে গড়াবে,” পাঁচই অগাস্টের পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন মি. জয়।

হাইকোর্টের রায়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলন শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমদিকে তাদের দাবিকে সেভাবে আমলে নেয়নি আওয়ামী লীগ সরকার।

কিন্তু মাসখানেকের মধ্যে আন্দোলন বড় আকার ধারণ করতে শুরু করলে তারা বল প্রয়োগের পথে হাঁটেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *