মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ট্রাম্প জানান, একদিন আগে শুরু হওয়া “প্রজেক্ট ফ্রিডম” নামের এই অভিযানটি “পারস্পরিক সমঝোতার” ভিত্তিতে বন্ধ করা হয়েছে

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে পাহারা দিয়ে চলাচলে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে যে অভিযান গতকাল শুরু করেছিল, একদিনের মধ্যেই সেটা আবার স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই অভিযান “অল্প সময়ের জন্য” স্থগিত থাকবে বলে মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প জানান, একদিন আগে শুরু হওয়া “প্রজেক্ট ফ্রিডম” নামের এই অভিযানটি “পারস্পরিক সমঝোতার” ভিত্তিতে বন্ধ করা হয়েছে।

ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে “বিরাট অগ্রগতি” হয়েছে বলে এর কারণ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে বিজয় হিসেবে বর্ণনা করেছে।

তারা বলছে, এই স্থগিতাদেশ প্রমাণ করে, গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে দিতে “অনবরত ব্যর্থ” হওয়ার পর ট্রাম্প “পিছু হটেছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *