নগদ অর্থের জন্য আরও ঋণ নিতে চাইছে সরকার- এমন খবর  পাওয়া যাচ্ছে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, নগদ অর্থের জন্য আরও ঋণ নিতে চাইছে সরকার- এমন খবর পাওয়া যাচ্ছে

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ- এর সাথে চলমান ঋণ কর্মসূচিতে স্থবিরতার মধ্যেই সংস্থাটি থেকে নতুন করে প্রায় দুই বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ- এমন খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে বিশ্বব্যাংকের কাছ থেকেও এক বিলিয়ন ডলার ঋণ চাওয়া হয়েছে বলে এসব খবরে বলা হচ্ছে।

মূলত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি ওয়াশিংটন সফরে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সাথে বৈঠকের সময়ে এমন প্রস্তাব দিয়ে কিছুটা ইতিবাচক সাড়াও পেয়েছেন বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আভাস দিচ্ছেন।

যদিও কর্মকর্তারা বলছেন, পর্দার অন্তরালে চলা আলোচনা নিয়ে দুই পক্ষ চূড়ান্ত সমঝোতায় উপনীত হলেই কেবল এসব বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য বা ঘোষণা আসবে।

কিন্তু এই আলোচনার খবর এমন সময় সামনে এলো যখন ২০২৩ সালে সংস্থাটির সাথে শুরু হওয়া ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির টাকাই আটকে গেছে।

এমনকি বাংলাদেশের অর্থমন্ত্রী ওয়াশিংটনে গিয়ে বৈঠকের পরেও ঋণ পাওয়া নিয়ে জটিলতা কাটেনি। সে কারণে জুনের মধ্যে আইএমএফ’র কাছ থেকে এক দশমিক তিন বিলিয়ন বা ১৩০ কোটি ডলার ঋণ পাওয়ার কথা থাকলেও সেটি পাচ্ছে না বাংলাদেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *