স্বামী রাজীব গান্ধীর সঙ্গে সোনিয়া গান্ধী

ছবির ক্যাপশান, স্বামী রাজীব গান্ধীর সঙ্গে সোনিয়া গান্ধী

Published

পড়ার সময়: ৮ মিনিট

“ওরা তোমাকেও মেরে ফেলবে,তোমাকেও বাঁচতে দেবে না!”— রাজীব গান্ধীকে আঁকড়ে ধরে সেদিন আতঙ্কে ঠিক এই কথাগুলোই বলে উঠেছিলেন সোনিয়া গান্ধী।

সালটা ১৯৮৪, তারিখ ৩১শে অক্টোবর। যে সময়ে তিনি এই কথাগুলো বলেছিলেন, তার কিছুক্ষণ আগেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন। দুই দেহরক্ষীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল সোনিয়া গান্ধীর শাশুড়ি, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শরীর।

রক্তাক্ত সেই দৃশ্য, স্বজন হারানোর যন্ত্রণা, ঘটনার পুনরাবৃত্তির আতঙ্ক আর তারপরই স্বামীর কাঁধে এসে পড়া গুরুদায়িত্ব- সব মিলিয়ে সোনিয়া গান্ধীর জীবনে মুহূর্তের মধ্যে নেমে এসেছিল এক নির্মম অভিঘাত।

শুরুতে গল্পটা ছিল নিছকই প্রেমের। ভারতীয় এক তরুণের সঙ্গে প্রেম, তারই টানে ইতালি থেকে ভিনদেশে আসা আর তারপরের অংশটা চরাই-উতরাইয়ে ভরা একটা রাস্তা।

তবে তার জীবন যে ভারতীয় রাজনীতির ইতিহাসের সঙ্গে এভাবে জড়িয়ে পড়বে, তা কল্পনাও করেননি সোনিয়া গান্ধী। কারণ, রাজনীতি তার কাছে একেবারেই পছন্দের বিষয় ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কর্তব্যবোধ, আদর্শ এবং কিছুটা পরিস্থিতি আর ভাগ্যের মিশেল তাকে টেনে আনে সেই রাজনীতির আঙিনাতেই।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *