বরানগরের ফাঁকা ফ্ল্যাটে তরুণী খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। তরুণীর মৃত্যুর পর তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শুধু মামাতো ভাইকে নয়, বাবাকেও মেসেজ পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ কল করা হয় মৃতার মা’কেও। কিন্তু ফোনের ওপার থেকে কেউ কোনও কথা বলেনি। “মেয়ের সঙ্গে কী শত্রুতা ছিল?” এই প্রশ্ন শুনেই ১৩ সেকেন্ড মাথায় ফোনটি কেটে দেয় অভিযুক্ত। তদন্তকারীরা জানান, বিহারে দ্রুত জায়গা বদলাচ্ছে মৃতার হারানো ফোন। মূল দুষ্কৃতী অন্য কোথাও লুকিয়ে আর অন্য কাউকে দিয়ে ফোনের জায়গা বদল করা হচ্ছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মৃতের বাবার দাবি, সম্প্রতি যক্ষ্মা রোগে আক্রান্ত হন মেয়ে। অসুস্থ হওয়ার পরে তিনি অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিলেন। বার বার বারণ সত্ত্বেও শোননি ২৬ বছরের তরুণী। গেম খেলার সূত্রে অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর। সেই সূত্রেই পরিচিত এক ব্যক্তির সঙ্গে মঙ্গলবার দিদি-জামাইবাবুর বরানগরের ফাঁকা ফ্ল্যাটে গিয়ে থাকতে পারেন ওই তরুণী। এরপরই মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সেখানে ছিল না তরুণীর ফোন। উধাও ছিল আরও অন্যান্য সামগ্রী। তদন্তকারীদের অনুমান, মূলত তথ্য লোপাট করতেই এসব নিয়ে গিয়েছে খুনি।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল পৌনে ৪টে নাগাদ অঞ্জলির মোবাইল থেকে তাঁর বাবার কাছে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, “আমায় নিয়ে যাও। আমি বৃষ্টিতে আটকে পড়েছি।” প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এই মেসেজ পাওয়ার আগেই তরুণীর মৃত্যু হয়ে থাকতে পারে। বিভ্রান্ত করতে বাবার ফোনে মেসেজ পাঠায় অভিযুক্ত। দেহ উদ্ধারের পর তরুণীর মামাতো ভাইকেও ওই নম্বর থেকে মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়, “তোমাদের মধ্যেই থাকব কিন্তু ধরতে পারবে না।” বুধবার দুপুরে তরুণীর বাবার হোয়াটসঅ্যাপে ওই নম্বর থেকে ফের “হাই” মেসেজ পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ কল করা হয় তরুণীর মাকেও। ফোন তুলে মৃতার মা প্রশ্ন করেন, “আমার মেয়েকে কেন মারলে? তাঁর সঙ্গে কী শত্রুতা ছিল?” এই প্রশ্ন শুনেই মাত্র ১৩ সেকেন্ডের মধ্যে ফোন কেটে দেয় অভিযুক্ত। সব ঘটনাই জানানো হয়েছে তদন্তকারীদের। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মৃতার মোবাইল থেকে পাঠানো রহস্যজনক মেসেজ ও অনলাইন গেমের সূত্র ধরেই তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *