
‘ঈশ্বর’ ছবি দিয়ে ডেবিউ করার পর ২৪টা গৌরবময় বছর পার করেছেন প্রভাস। আর কী দারুণ সেই যাত্রা! তেলুগু সিনেমার এক প্রতিশ্রুতিমান নবাগত থেকে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার হয়ে উঠেছেন প্রভাস। তিনি এমন এক লিগ্যাসি তৈরি করেছেন যা ভাষা, ইন্ডাস্ট্রি আর ভৌগোলিক সীমানা পেরিয়ে গেছে। রেকর্ড-ব্রেকিং সিনেমা, অগণিত ভক্ত এবং দারুণ সব আপকামিং প্রজেক্ট নিয়ে তিনি ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় নাম। ইন্ডাস্ট্রিতে তাঁর ২৪ বছর পূর্তিতে, এখানে এমন ৫টি কারণ দেওয়া হলো, যার জন্য তাঁর স্টারডম প্রতি বছর বেড়েই চলেছে।
১. বাহুবলী: যে ছবি গেম চেঞ্জ করে দিয়েছিল
ভারতীয় সিনেমা আর প্রভাসের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘বাহুবলী’। এই ছবি শুধু বক্স-অফিসের রেকর্ড ভাঙেনি; গোটা দেশ আর তার বাইরেও ভারতীয় সিনেমার পৌঁছানোর রাস্তা খুলে দিয়েছিল। ‘বাহুবলী ২’ প্রথম ভারতীয় ছবি হিসেবে বিশ্বজুড়ে ১,০০০ কোটি টাকার গণ্ডি পার করে। এর ফলে আঞ্চলিক স্টারডমের অনেক উর্ধ্বে উঠে যান প্রভাস। ভাষা নির্বিশেষে দর্শকদের একজোট করে এবং প্যান-ইন্ডিয়া সাফল্যের নতুন বেঞ্চমার্ক তৈরি করে তিনি ভারতীয় সিনেমার অন্যতম বড় মুখ হয়ে ওঠেন।
