শেখ হাসিনা

ছবির ক্যাপশান, শেখ হাসিনা রায়ের বিরুদ্ধে আপিল না করায় এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর

    • Author, জান্নাতুল তানভী
    • Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ডের রায় কার্যকরে কোনো বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের অনেকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মি. ইসলাম বলছেন, আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময় পেরিয়ে গেলেও তিনি (শেখ হাসিনা) তা করেননি। তাই ভবিষ্যতে তার আপিল দায়েরের আইনগত সুযোগ নেই।

একইসঙ্গে, আপিল শুনানি ছাড়াই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে বলে মন্তব্য করেছেন মি. ইসলাম।

এমনকি, সংবিধানের আর্টিকেল ১০৪ এর আওতায় ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ সম্পর্কিত নীতির সুযোগও শেখ হাসিনা পাবেন না বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।

এদিকে, তার এমন বক্তব্যে বিস্ময় এবং দ্বিমত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *