শুয়ে থাকা সোনাম ওয়াংচুক একহাতের আঙুল তাক করে পাশে বসা অভিজিৎ দীপকেকে কিছু দেখাচ্ছেন

ছবির উৎস, Getty Images

Published

পড়ার সময়: ৮ মিনিট

সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে তার অনশন ভেঙেছেন। তার এই পদক্ষেপ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি যে আন্দোলন চলছে, তার ওপর কী প্রভাব ফেলবে সেই প্রশ্ন তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে একটা ছবি শেয়ার করে সোনাম ওয়াংচুক লিখেছেন, “কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ডা. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের শীর্ষ সংস্থার সিনিয়র নেতাদের উপস্থিতিতে আমি ২৬ দিনের অনশন ভাঙলাম।”

“এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য অনশন ভাঙার অনুরোধ জানিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অথবা আমাকে চিঠি লিখেছিলেন। দেশে সহিংসতার আশঙ্কায় এবং বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“আমি শিগগিরই পৃথক ভিডিওতে এই পরিস্থিতিগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। ততক্ষণ, আমি আপনাদের এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি কোনো জায়গায় কোনো ধরনের সহিংসতা যাতে না হয়।”

পরে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে একটা ভিডিও পোস্ট করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *