মার্কিন শুল্কের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রভাব পড়তে পারে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্কিন শুল্কের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রভাব পড়তে পারে

জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাজারে প্রবেশের ক্ষেত্রে ১০ শতাংশ হারে শুল্ক বসবে বাংলাদেশি পণ্যে।

তবে শুল্কের এই হার বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম হওয়ায় রপ্তানির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় থেকে বলা হয়, নতুন শুল্ক ব্যবস্থা আজ থেকে কার্যকর হয়েছে।

আর নতুন কাঠামোয় দেশভেদে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা বিদ্যমান এমএফএন (মোস্ট ফেভার্ড নেশন) শুল্কের অতিরিক্ত।

সরকারের তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৬টি দেশের মাঝে মাত্র ১৭টি দেশের জন্য সর্বনিম্ন শুল্ক নির্ধারণ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *