নিজস্ব সংবাদদাতা:
ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির এক বিশেষ অনুষ্ঠানের সাক্ষী থাকল কলকাতার সাবর্ণ সংগ্রহশালা। সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদার এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ

অনুষ্ঠানে অতিথিরা উদ্বোধন করেন দেবর্ষি রায় চৌধুরীর লেখা ‘ক্যুইজ প্যশন’ বইটির। বই প্রকাশের পাশাপাশি তাঁরা সাবর্ণ সংগ্রহশালাও ঘুরে দেখেন এবং বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

– বিজ্ঞাপন –

অনুষ্ঠানে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিনিধিরা জানান, ঐতিহ্য সংরক্ষণ এবং সংগ্রহশালার উন্নয়নের স্বার্থে এই দাবিগুলি বাস্তবায়নের আবেদন জানানো হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল সাবর্ণ সংগ্রহশালার ISO 9001:2015 সার্টিফিকেট প্রাপ্তির ঘোষণা। যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ জানান, ভারতের প্রথম পারিবারিক জাদুঘর (Family Museum) হিসেবে সাবর্ণ সংগ্রহশালা ISO 9001:2015 মানের স্বীকৃতি অর্জন করেছে।

এই স্বীকৃতিকে সংগ্রহশালার দীর্ঘদিনের ঐতিহ্য সংরক্ষণ, সুশাসন এবং মানসম্পন্ন পরিচালনার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপরও জোর দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *