আজ ভোররাতে নেপালে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে সিকিম, শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাতসকালে ভূমিকম্প। কেঁপে উঠল সিকিমের গ্যাংটক ও আশপাশের এলাকা। ভোররাতে আচমকাই কেঁপে উঠল নেপাল। আর এই কম্পনের প্রভাব অনুভূত হল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক এলাকা। ভারতীয় সময় ভোর সাড়ে ৪টে নাগাদ কম্পন অনুভূতি হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশের কাছাকাছি এলাকা।

জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ভূস্তর থেকে প্রায় ১০ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল। দার্জিলিং থেকে প্রায় ১০০ কিমি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এই কম্পনের উৎসস্থল।

ভোর বেলা ভূমিকম্পের জেরে ঘুম ভাঙে এলাকার মানুষ ও ভ্রমণার্থীদের। কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গ ছাড়াও ভূটান, চিন ও বাংলাদেশে কম্পন অনুভূত হয়। তবে, আপাতত সে অর্থের কোনও ক্ষয় ক্ষতির খবর সামনে আসেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *