ইন্দোনেশিয়ার আচেহ উপকূলের কাছে রোহিঙ্গাদের বহনকারী নৌকার ফাইল ছবি

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ইন্দোনেশিয়ার আচেহ উপকূলের কাছে রোহিঙ্গাদের বহনকারী নৌকার ফাইল ছবি

আনুমানিক ৫৩০ জন রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে বহনকারী দুটি নৌকা গত ২৯শে জুন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা করে এবং এরপর থেকে তাদের সম্পর্কে আর কোনো খবর পাওয়া যায়নি। যাত্রীভর্তি একটি জ্যাম্বো জেট বিমানের সমপরিমাণ মানুষ যেন উধাও হয়ে গেছে।

খুব সম্ভবত দুটি নৌকাই ডুবে গেছে। মৌসুমি বৃষ্টি শুরু হয়েছে, সমুদ্র উত্তাল। আর পুরনো মাছ ধরার ট্রলারগুলোকে পাল্টে মানুষ বহনকারী এমন নৌকায় পরিণত করা হয়েছে যেগুলো এত বেশি আরোহী ধারণ করতে পারে না, সেগুলো কোনোভাবেই সমুদ্রযাত্রার উপযোগী নয় এবং এগুলোর ইঞ্জিনও অনির্ভরযোগ্য।

এটিও খুবই সম্ভব যে জীবিত উদ্ধার হওয়া মানুষের সংখ্যা খুব কম ছিল, অথবা কেউই বেঁচে নেই।

তাদের প্রায় অর্ধেকই নারী ও শিশু হয়ে থাকতে পারে। কিন্তু আমরা নিশ্চিতভাবে কখনোই তদের বিষয়ে তথ্য জানতে পারব না।

রাখাইন বহু বছর ধরে যুদ্ধাবস্থায় রয়েছে। বিদ্রোহী আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীকে রাজ্যের অধিকাংশ এলাকা থেকে হটিয়ে দিয়েছে এবং রাজ্যের রাজধানী সিতওয়ের সেনাবাহিনীর শেষ ঘাঁটিটি অবরুদ্ধ করে রেখেছে, যেখানে এখন কেবল আকাশপথ ও সমুদ্রপথে পৌঁছানো সম্ভব। প্রায় সব ধরনের টেলিযোগাযোগ সেনাবাহিনী বিচ্ছিন্ন করে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *