শেখ হাসিনা

ছবির উৎস, Getty Images

চব্বিশের গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর বিভিন্ন সময় তার রাজনীতিতে ফেরা না ফেরার প্রশ্ন আলোচনায় এসেছে।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে ‘শিগগিরই’ দেশে ফিরবেন বলে শেখ হাসিনার যে বক্তব্য প্রকাশ হয়েছে, তাতে নতুন করে এই আলোচনা সামনে এসেছে।

যদিও নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে এবং দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে।

একইসঙ্গে, চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার। এছাড়া একাধিক দুর্নীতির মামলাতেও তার সাজা রয়েছে।

সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার দেশে ফিরে আসা অথবা নতুন করে আওয়ামী লীগের রাজনীতি শুরু কতটা চ্যালেঞ্জের?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *