বিউফোর্ট দুর্গ

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ইসরায়েলি বাহিনী ১৯৮২ সালে প্রথমবারের মতো এই দুর্গটি দখল করেছিল, এবার আবার বিউফোর্ট দুর্গ দখল করেছে দেশটির সামরিক বাহিনী

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ দখল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

যেটিকে হেজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযানের একটি “নির্ধারক পরিবর্তন” হিসেবে ব্যাখ্যা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইসরায়েলি সেনারা লিতানি নদীর মূল সীমারেখা পেরিয়ে লেবাননের ভূখণ্ডের আরো গভীরে অগ্রসর হচ্ছে।

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইসরায়েলের এই সর্বশেষ আগ্রাসনের সমালোচনা করেছে।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননের আরো বড় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *