ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর, রূপনগর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন— শ্যামপুর থানার ওসি এম এ রউফ খানকে গোয়েন্দা বিভাগে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমানকে শ্যামপুর থানার ওসি হিসেবে, রূপনগর থানার ওসি মনজুরুল হাসান মাসুদকে গোয়েন্দা বিভাগে, লাইনওয়্যার পরিদর্শক মো. নোমান হোসেনকে রূপনগর থানার ওসি হিসেবে এবং লাইনওয়্যার পরিদর্শক মুহাম্মদ মাহবুবুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *