১৯৮০ সালের রাইটার্স বিল্ডিং চত্বর

ছবির উৎস, Santosh BASAK/Gamma-Rapho via Getty Images

ছবির ক্যাপশান, ১৯৮০ সালের রাইটার্স বিল্ডিং চত্বর

“আমাদের সরকার রাইটার্স থেকে চলবে”- ক্ষমতায় আসার পরেই ছয়ই মে সাংবাদিকদের এই বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রচলিত ভাষায় ‘ক্ষমতার অলিন্দ’ বলতে যা বোঝায়, এই বিল্ডিংটি স্বাধীন ভারতে কলকাতার ও ব্রিটিশ আমলে সারা ভারতবর্ষের ক্ষেত্রে তাই-ই ছিল।

ফলে এই রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ করেছিলেন বাঙালি স্বাধীনতা সংগ্রামী বিনয় বদল ও দীনেশ, যাদের মূর্তি বর্তমানে মাথা উঁচু করে দাড়িয়ে আছে এই ভবনের সামনের প্রাঙ্গণে।

তবে তৃণমূল সরকার আসার পরে এই ভবন থেকে সচিবালয় সরিয়ে নিয়ে যান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

২০১৩ সালে, অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় আসার দুই বছর পরে এই ভবন থেকে সরে যায় অধিকাংশ সচিবালয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *