পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

পড়ার সময়: ৭ মিনিট

শনিবার বেলায় কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও পাঁচজন মন্ত্রী।

কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অনেক কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি-শাসিত রাজ্যগুলির একাধিক মুখ্যমন্ত্রীও।

মি. অধিকারীর সঙ্গেই শনিবার শপথ নিয়েছেন আরও পাঁচজন মন্ত্রী। এরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

মি. অধিকারী বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু ঘটনাচক্রে কলকাতার ভবানীপুর আসন থেকে জয়ী দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি।

সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই আসন থেকে তিনবার ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *