জঙ্গিবাদ ইস্যুতে দীর্ঘদিন ধরেই জিরো টলারেন্সের কথা বলে আসছে বাংলাদেশ

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, জঙ্গিবাদ ইস্যুতে দীর্ঘদিন ধরেই জিরো টলারেন্সের কথা বলে আসছে বাংলাদেশ

বাংলাদেশের রাজধানী ঢাকা ও এর আশপাশের একাধিক জায়গায় কয়েক মাসের মধ্যে বোমা কিংবা বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের একাধিক ঘটনা গণমাধ্যমে এসেছে। এরমধ্যেই, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ফলে বাংলাদেশে জঙ্গিবাদের বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে এবং এক ধরনের উদ্বেগও তৈরি হয়েছে।

যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই।

এই ইস্যুতে আতঙ্কিত না হওয়ার কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনীও। তাদের দাবি, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বা নাশকতার কোনো শঙ্কা এখন নেই।

তবে জাতিসংঘের প্রতিবেদনে যেটা বলা হয়েছে- বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল কায়েদা, এটি খতিয়ে দেখার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *