জার্মানিতে একটি চলচ্চিত্র উৎসবে রণবীর সিং

ছবির উৎস, Pascal Le Segretain/Getty Images

ছবির ক্যাপশান, জার্মানিতে একটি চলচ্চিত্র উৎসবে রণবীর সিং

Published

পড়ার সময়: ৫ মিনিট

বলিউডের চার লাখের বেশি অভিনেতা ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার রণবীর সিংয়ের সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছে।

অভিনেতা ও কলাকুশলীদের অন্যতম সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর তরফ থেকে সোমবার ২৫শে মে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

‘ডন থ্রি’ ছবি থেকে রণবীর সিং সরে যাওয়ার জের ধরে ফেডারেশনের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ফেডারেশন জানিয়েছে, গত তিন বছর ধরে এই ছবিটি তৈরির প্রক্রিয়া চলছিল।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা এফডব্লিউআইসিই হলো, পশ্চিম ভারতে কর্মরত চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মচারীদের সংগঠন। বলিউডের চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত বহু অভিনেতা এই সংগঠনের সদস্য।

‘ডন থ্রি’ ছবির নির্মাতা ফারহান আখতার এবং তার সহযোগী রীতেশ সিদ্ধওয়ানি রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডাইরেক্টরস অ্যাসোসিয়েশন’-এ লিখিত অভিযোগ করেছিলেন। পরে এই অ্যাসোসিয়েশন ঘটনার তদন্ত ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর কাছে হস্তান্তর করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *