মার্কিন বিমান বাহিনীর একটি এফ-৩৫ লাইটনিং যুদ্ধবিমান, ২০২৬ সালের এপ্রিলে তোলা ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্কিন বিমান বাহিনীর একটি এফ-৩৫ লাইটনিং যুদ্ধবিমান, ২০২৬ সালের এপ্রিলে তোলা ছবি

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালানোর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন বসানোর কাজে নিয়োজিত থাকা নৌযানগুলোকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে তারা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপটি ছিল ‘আত্মরক্ষামূলক’ এবং এর উদ্দেশ্য ছিল “ইরানি বাহিনীর পক্ষ থেকে আসা হুমকি থেকে আমাদের সেনাদের রক্ষা করা”।

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, মার্কিন সামরিক বাহিনী “চলমান যুদ্ধবিরতির মধ্যে সংযম বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছে”।

এমন এক সময়ে এই হামলা চালানোর কথা বলা হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে সংঘাত অবসানের কোনো চুক্তি “শিগগিরই হওয়ার সম্ভাবনা নেই”।

নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ক্যাপ্টেন হকিন্স জানিয়েছেন যে এই হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *