২০২৩ সালের ২৯শে জুনের ছবিতে নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিলে অবস্থিত ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা চ্যাপেল হিল-এর ক্যাম্পাসে মানুষজন হাঁটাহাঁটি করছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সমালোচকরা নতুন নীতিমালাকে ‘ভুল ও অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করার পরিকল্পনার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নীতি অনুযায়ী, ফেডারেল সরকারের অনুমতি ছাড়া বিদেশি শিক্ষার্থীরা চার বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না।

নীতি অনুযায়ী, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের মধ্যে স্থানান্তরের সুযোগও সীমিত করা হবে। এতদিন পর্যন্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষমতা ছিল।

সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নীতিমালা “ভিসার ব্যাপক অপব্যবহার প্রতিরোধের পাশাপাশি নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার করবে” বলে জানিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

নতুন নীতিমালাকে বিদেশি শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস “মিসগাইডেড বা ভুলভাবে নির্দেশিত ও অপ্রয়োজনীয়” বলে অভিহিত করেছে।

এর আগে, এফ-১ শিক্ষার্থী ভিসা এবং জে-১ এক্সচেঞ্জ ভিসাধারী বিদেশি শিক্ষার্থীরা “ডিউরেশন অব স্ট্যাটাস” শর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন। এর অর্থ ছিল, ডিগ্রি সম্পন্ন করতে যত সময় লাগবে ততদিন তারা দেশটিতে থাকতে পারবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *