জাতিসংঘে তারেক রহমান

ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন

Published

পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেছেন। সরকার গঠনের পর তার প্রথম জাতিসংঘ সফরে কী অর্জন হলো তা নিয়ে আলোচনা হচ্ছে।

তারেক রহমান যুক্তরাষ্ট্রে অবস্থান করার সময়ই বোয়িং কোম্পানির সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। পাশাপাশি তার সফরের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা সই হয়েছে।

যদিও তিনি নিজে এ দুটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেননি।

কেউ কেউ বলছেন, এই দুটি ইস্যুতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগে থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। যদিও সরকারের দিক থেকে চাপ থাকার দাবি বরাবরই প্রত্যাখ্যান করা হয়েছে।

এছাড়া, তারেক রহমান যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়েই নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে, যুক্তরাষ্ট্র আশা করে শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত মিলে সিদ্ধান্ত নেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *