ভারতে জন্ম নেওয়া দুই নারী, ৪৩ বছর বয়সী মীনা গেলটিঙ্ক এবং ৪৪ বছর বয়সী মিনাল টাইসেন, যাদের শিশু অবস্থায় আলাদাভাবে দত্তক নেওয়া হয়েছিল এবং নেদারল্যান্ডসে কাছাকাছি এলাকায় বড় করা হয়েছিল। একটি ডিএনএ পরীক্ষা প্রকাশ করার পর যে তারা জৈবিকভাবে দুই বোন, তারা ১১ আগস্ট ২০২৬ সালে নেদারল্যান্ডসের ’স-হার্টোজেনবস শহরে দেখা করেন।

ছবির ক্যাপশান, মীনা গেলটিঙ্ক ও মিনাল টাইসেন – একটি ডিএনএ পরীক্ষা জানায় যে তারা জৈবিকভাবে দুই বোন

এ যেন একেবারে বলিউডের সিনেমার গল্প!

ভারতে জন্ম নেওয়া দুইজন নারী, যাদের শিশু অবস্থায় ভিন্ন ভিন্ন পরিবার দত্তক নিয়েছিল এবং নেদারল্যান্ডসে কাছাকাছি এলাকায় বড় করা হয়েছিল, তারা চল্লিশ পেরিয়ে এখন জানতে পেরেছেন যে তারা জৈবিকভাবে দুই বোন।

আশির দশকের শুরুর দিকে জন্ম নেওয়া মীনা গেলটিঙ্ক এবং মিনাল টাইসেনকে জন্মের কয়েক মাসের মধ্যেই ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ের দুটি ভিন্ন অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয়েছিল।

কৈশোরের শুরুর দিকে প্রথমবার যখন তারা সেই দত্তক গ্রহণ সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে দেখা করেন, যেটি তাদের বাবা-মায়েরা ব্যবহার করেছিলেন, তখন তাদের চেহারা ও আচরণের মধ্যে অদ্ভুত মিল দেখে তারা বিস্মিত হন।

বর্তমানে ৪৩ বছর বয়সী মীনা দিনটির কথা স্পষ্টভাবে মনে করতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *