পালকি চেপে চলেছেন মুঘল সম্রাট আওরঙ্গজেব, ১৭৭৫ সালে আঁকা ছবি

ছবির উৎস, Heritage Images via Getty Images

ছবির ক্যাপশান, পালকি চেপে চলেছেন মুঘল সম্রাট আওরঙ্গজেব, ১৭৭৫ সালে আঁকা ছবি

ইউরোপে তখনও খবরের কাগজের চল হয়নি, কিন্তু মুঘল শাসনাধীন ভারতে গড়ে উঠেছিল খবর আদান-প্রদানের এক বিস্তৃত নেটওয়ার্ক।

ষোড়শ শতাব্দীর শেষভাগ থেকে লিপিকার, গুপ্তচর আর সচিবদের লেখা সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়ে গড়ে উঠেছিল ‘আখবারাত’ নামের এক বিশাল সংকলন। ওইসব প্রতিবেদনে লেখা থাকতো দরবারের নানা অন্তর্দ্বন্দ্ব, সামরিক অভিযান, নিয়োগ, আর্থিক বিষয়াদি আর নানা গুঞ্জনের খবর।

ফারসি ভাষায়, কাগজে বেশ তাড়াহুড়ো করে লেখা এইসব দলিল ছিল মুঘল সাম্রাজ্যের খবরাখবর আদান-প্রদানের প্রধান মাধ্যম, যেগুলোর মাধ্যমে গোপন তথ্য দেওয়া-নেওয়া যেমন হতো, তেমনই আনুষ্ঠানিক নির্দেশও পাঠানো হতো। আবার খবর আদান প্রদানও হতো।

প্রতিদিন শত শত, সম্ভবত কয়েক হাজার ‘আখবারাত’ সম্রাটের দরবার আর প্রাদেশিক প্রশাসনের মধ্যে আদান-প্রদান হতো। এগুলোর মাধ্যমেই এমন এক বিশাল সাম্রাজ্য চলত, যা একটা সময়ে ভারতীয় উপমহাদেশের সিংহভাগে এবং সেই সময়ে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ মানুষের ওপরে শাসন চালাতো।

প্রতিবেদনগুলো অনেক সময়েই কর্মকর্তাদের সামনে জোর গলায় পড়ে শোনানো হতো – যাতে সম্রাটের দরবার থেকে আসা নির্দেশ সাম্রাজ্যের দূরবর্তী এলাকাতেও পৌঁছে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *